শৈলকুপায়

মোটরসাইকেল পিকাপ মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৯ জুন, ২০২৬, ০৩:৪৪ পিএম
মোটরসাইকেল পিকাপ মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

ঝিনাইদেেহ শৈলকুপায় মোটরসাইকেল ও পিকাপ মুখোমুখি সংঘর্ষ মোটরসাইকেল চালক মারা গেছে। 

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে  ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের ঝিনাইদহ থেকে ছেড়ে আসা একটি পিকাপ গাড়ির সাথে  ভাটই সরকারি কলেজের  সামনে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল চালক তৃর্থ বিশ্বাস নামে এক  ব্যক্তি মারা যায়।নিহত তৃর্থ বিশ্বাস উপজেলার ভাটই গ্রামের তপন কুমার বিশ্বাসের ছেলে। প্রতক্ষদর্শী যাদব কুমার নামের এক ব্যক্তি জানান, গত দুই মাস আগে বাবার সাথে জিদ ধরে এই মোটরসাইকেল কেনে।আজ সেই মোটরসাইকেল  নিয়ে ঝিনাইদহ যাওয়ার সময় ভাইটি সরকারি কলেজের সামনে পিকআপ এর সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মারা যায়।  নিহত তীর্থ কুমার ভাইটই মাধ্যমিক বিদ্যালয় থেকে বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। এ ব্যাপারে হাইওয়ে থানার ওসি জাহানুর আলী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহসদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং পিকআপ গাড়িটি আটক করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে