ঝিনাইদহে বিদ্যালয়ের আঙ্গিনায় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৯ জুন, ২০২৬, ০৫:০৯ পিএম
ঝিনাইদহে বিদ্যালয়ের আঙ্গিনায় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি বাস্তবায়নে ঝিনাইদহে বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।  সোমবার সকালে শৈলকূপা  উপজেলার মন্তেজার রহমান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন ঝিনাইদহ প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোর এর স্টাফ রিপোর্টার মো. সাদ্দাম হোসেন। পরে বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বিভিন্ন  সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালী শেষে বিদ্যালয়ের আঙ্গিনায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।  বৃক্ষ রোপণ শেষে  শিক্ষার্থীদের বৃক্ষ রোপণে উদ্বুদ্ধ করতে   আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এতে  বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, সহকারী প্রধান শিক্ষক জিএ মিল্টন সহকারী শিক্ষক রবিউল ইসলাম, শামিমা কাওসার, সঞ্জয় কুমার ও বনিতা পারভীনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন ।  বক্তারা বলেন , পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম গড়ে তুলতেই এ উদ্যোগ।  সেই সাথে সরকারের এমন উদ্যোগ বাস্তবায়ন ও পরিবেশের ভরসাম্য রক্ষায় সকলকে বৃক্ষ রোপণ করার আহবান জানান।  

আপনার জেলার সংবাদ পড়তে