২০২৫-২৬ অর্থবছরের

মোরেলগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

এফএনএস (শেফালী আক্তার রাখি; মোরেলগঞ্জ, বাগেরহাট) :
| আপডেট: ২৯ জুন, ২০২৬, ০৫:১৯ পিএম | প্রকাশ: ২৯ জুন, ২০২৬, ০৫:১৯ পিএম
মোরেলগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

বাগেরহাটের মোরেলগঞ্জে ২০২৫-২০২৬ অর্থ বছরের খরিপ মৌসুমে উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশ ভারসাম্যের লক্ষ্যে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ,সার ও বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২৯ জুন সোমবার বেলা ১২ টায় উপজেলা চত্বরে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ উপস্থিত থেকে এ কর্মসূচীর উদ্বোধন করেন। তিনি বলেন, সরকারের এই সময়োপযোগী প্রণোদনা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সহকারি কমিশনার(ভূমি) অতীশ সরকার,মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার,উপজেলা প্রকৌশলী মো.আরিফুল ইসলাম,সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস,মহিলা বিষয়ক কর্মকর্তা রমেদ্র নাথ বিশ্বাস,ও আইসটি কর্মকর্তা ত্রিদীপ সরকার ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।  উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, মোরেলগঞ্জ উপজেলায় বরাদ্দকৃত বিভিন্ন প্রজাতির ৫ হাজার ৬০০ গাছের চারা,সাড়ে ৬ টন আমন ধানের বীজ,১৩ টন ডিএপি ও ১৩ টন এমওপি সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে,দ্রুততম সময়ের মধ্যে উপজেলার প্রকৃত প্রান্তিক ৩ হাজার ২২০ জন কৃষকের মাঝে এই প্রণোদনা পৌঁছে দেওয়া হবে। তিনি আরো বলেন,কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি।কৃষকেরা এই প্রণোদনার সঠিক ব্যবহার করে নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি দেশের সমৃদ্ধিতে ভূমিকা রাখবেন।

আপনার জেলার সংবাদ পড়তে