নিকলীর হাওরে পর্যটক শূন্য, ব্যবসায়িদের মাথায় হাত

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) :
| আপডেট: ২৯ জুন, ২০২৬, ০৭:৩৯ পিএম | প্রকাশ: ২৯ জুন, ২০২৬, ০৭:৩৯ পিএম
নিকলীর হাওরে পর্যটক শূন্য, ব্যবসায়িদের মাথায় হাত

কিশোরগঞ্জে নিকলী উপজেলাটি একটি হাওর অধ্যুষিত উপজেলা। সেই উপজেলাটি ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই উপজেলায় প্রায় ৩ লক্ষ লোকের বাস। এর মধ্যে তিনটি ইউনিয়নেই জলরাশিতে অবস্থিত। এই ইউনিয়ন গুলো হলো: ছাতিরচর, সিংপুর ও দামপাড়া ইউনিয়নের এক তৃতীয়াংশ জলরাশিতে অবস্থিত। প্রতি বছর এই উপজেলায় পর্যটকদের প্রচন্ড ভীড় থাকে। এ বছর পানি কম হওয়ার কারনে একেবারে পর্যটক শূন্য না হলেও পর্যটকদের ভীড় একেবারেই কম। আজ সোমবার সকালে নিকলী  বেরিবাধ সহ বিভিন্ন পর্যটক এলাকায় গোড়ে দেখা গেছে, বিভিন্ন সাজোয়া নৌকা, ফ্রিজ বোর্ড, নৌকার মধ্যে অল্প অল্প পর্যটক দেখা গেছে। উল্লেখ যোগ্য নিকলী বেরিবাধ এলাকায় এ বছর পানি কম হওয়ার কারনে বিভিন্ন হোটেল ব্যবসায়ি, সাজোয়া নৌকা ব্যবসায়িদের ব্যবসা একেবারেই কম বলে তারা বিভিন্ন গনমাধ্যম কর্মীদের জানিয়েছেন। এ দিকে এ উপজেলার ছাতিরচর পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে নতুন বেরিবাধ, করজ বন এলাকায় পানি হলেও অন্যান্য বছরের তুলনায় এ বছর পর্যটক কম দেখা যায় বলে এলাকাবাসী জানিয়েছেন। তারা বলেন, পর্যটক বেশি হলে তাদের আয় বর্ষা মৌসুমে অনেক বেড়ে যায়। কিন্তু এ বছর পর্যটক কম হওয়ার কারনে তাদের হোটেল, মোটেলে একেবারেই বিক্রি কম হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে