চাটমোহর পৌরসভা ঃ অনিয়মই যেখানে নিয়ম!

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) :
| আপডেট: ৩০ জুন, ২০২৬, ০৪:৫৫ পিএম | প্রকাশ: ৩০ জুন, ২০২৬, ০৪:৫৫ পিএম
চাটমোহর পৌরসভা ঃ অনিয়মই যেখানে নিয়ম!

‘ক’ শ্রেণীর পৌরসভা চাটমোহর। যেখানে নানা অনিয়ম বাসা বেঁধেছে। অনিয়মই যেন নিয়ম এই পৌরসভায়। পৌরসভার উন্নয়ন কাজ থেকে শুরু করে বিভিন্ন খাতে দূর্নীতি করে অর্থ পকেটস্থ করা হচ্ছে বলে ।ভিযোগ রয়েছে পৌরসভার বিভিন্ন সড়কের চলমান উন্নয়ন কাজে প্রকাশ্যেই অনিয়ম করা হচ্ছে। সিডিউল মোতাবেক কাজ করা হচ্ছেনা। পৌরসভার উপসহকারী প্রকৌশলীর সার্বিক তত্বাবধানে উন্নয়ন কাজে নয়ছয় করা হচ্ছে। অফিরে পিয়ন দেখভাল করছে সড়ক নির্মাণের। সড়ক দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে। অথচ সে সকল স্থাপনার বিষয়ে কোন প্রকার পদক্ষেপ নেওয়া হচ্ছেনা। স্থাপনা উচ্ছেদ না করেই সড়ক নির্মাণ করা হচ্ছে। দখলকারীদের সাথে গোপন আঁতাতের আভাস পাওয়া গেছে।  

এদিকে পৌরসভার অটোভ্যান,রোড রোলার ও গার্বেজ ট্রাক মেরামতের নামে বছরে বছরে লাখ লাখ টাকার ভুয়া বিল ভাউচার করে টাকা আত্মসাত করা হচ্ছে বলে অভিযোগ। ২০২৫-২৬ অর্থ বছরেও এই খাতে মোটা টাকা ব্যয় দেখিয়ে পকেটে টাকা তুণেলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। একাধিক সূত্র জানায়,এসকল পরিবহণ মেরামতের জন্য ভুয়া বিল ভাউচার করে টাকা আত্মসাত করা হয়েছে।  

অপরদিকে পৌরসভার কতিপয় কর্মচারী দুপুর নাগাদও অফিসে আসছেন,আবার ইচ্ছেমতো চলে যাচ্ছেন। অনেকেই সময়মতো অফিসে আসেন না। এ ব্যাপারে কারো কোন মাথাব্যাথা নেই। চাটমোহর পৌরসভায় বছরের পর বছর নানা অনিয়ম ও দূর্নীতি চলে আসলেও উর্ধ্বতন কর্তৃপক্ষের কোন পদক্ষেপ গ্রহণের খবর পাওয়া যাযনি।

এ বিষয়ে কথা বলার জন্য পৌরসভার ভারপ্রাপ্ত প্রধান নিবাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী রাফিউল বারীর মোবাইল ফোনে কল দেওয়া হলে,তিনি ফোন রিসিভ করেননি। পৌরবাসী পৌরসভার দূর্নীতি প্রতিরোধে এবং দূর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য দূর্নীতি দমন কমিশনের সুদৃষ্টি কামনা করেছেন।  

আপনার জেলার সংবাদ পড়তে