স্বচ্ছতা, সততা ও ব্যবসায়িক নীতিমালার মধ্য দিয়ে ইজারাদারদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বিআইডব্লিউটিএর শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা ব্রীজ হইতে মোনায়েম অটো ব্রিকস পর্যন্ত বি,আই,ডব্লিউ,টি,এ'র ইজারাপ্রাপ্ত হওয়ায় আনুষ্ঠানিক ভাবে এই শুভ উদ্ধোধন হয়।
মঙ্গলবার বিকাল ৫ টায় বালুয়াকান্দী ইউনিয়নের তেতৈতলা মেঘনা ঘাটে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও ইজারাদার হাজী মিজানুর রহমান দেওয়ান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন মেঘনা নদী বন্দরের উপ পরিচালক রেজাউল করিম। বালুয়াকান্দী ইউনিয়ন বিএনপি'র ভারপ্রাপ্ত আহবায়ক দেওয়ান হারুন অর রশিদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবেরচর হাইওয়ে পুলিশ এর অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ,বালুয়াকান্দী ইউনিয়ন এর বিট অফিসার মো শফিকুল ইসলাম,উপজেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য মনির সরদার,বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদের সচিব ফিরোজ আহমেদ আজাদ,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক খন্দকার জালাল রীমু, উপজেলা কৃষক দলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার,ইউনিয়ন যুবদল নেতা দেলোয়ার হোসেন সরকার দুলাল প্রমুখ।সার্বিক ততত্ত্বাবধানে ছিলেন জেলা ছাত্রদল নেতা সাবেক যুগ্ম সম্পাদক মোকলেছুর রহমান দেওয়ান।
সবশেষে, মেঘনা ঘাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ নাসির উদ্দিন এর পরিচালনায় দোয়া ও মাহফিল শেষে উক্ত অনুষ্ঠানের কার্যক্রম পরিসমাপ্তি হয়।