সারিয়াকান্দিতে যমুনার ভাঙ্গনে ২০১ পরিবার গৃহহীন

এফএনএস (ইমরান হোসাইন রুবেল; সারিয়াকান্দি, বগুড়া) : | প্রকাশ: ১ জুলাই, ২০২৬, ১১:০৬ এএম
সারিয়াকান্দিতে যমুনার ভাঙ্গনে ২০১ পরিবার গৃহহীন

উজানে ভারতের পাহাড়ি ঢলের পানিতে যমুনার বাম তীরে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গনে তিনটি ইউনিয়নের অন্তত ২০১টি পরিবার গৃহহীন হয়ে মানবেতর জীবন যাপন করছেন। স্থানীয়রা ও উপজেলা প্রশাসন সূত্র জানান,  হাটশেরপুর ইউনিয়নের করমজাপাড়া, নয়াপাড়া,চকরথিনাথ,কাজলার চরঘাগুয়া, বেনীপুর, বেড়াপাঁচবাড়িয়া,চালুয়াবাড়ী  ইউনিয়নের ভাঙ্গড়গাছা, বিরামেরপাঁচগাছি, শিমুলতাইর, হাটবাড়ি ও মানিকদাইর গ্রামে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে।ভাঙ্গনে ওই সব গ্রামের গত দুই সপ্তাহে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। এছাড়াও গত কয়েকদিনে যমুনার কড়াল গ্রাসে শত শত বিঘা আবাদি জমি যমুনা নদী গর্ভে চলে গেছে।জমি হারিয়ে কৃষকদের কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে।প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  (পি আই ও) মোঃরাশেদুল ইসলাম জানান,ওই সব এলাকায় ভাঙ্গনে ২০১ টি পরিবার গৃহহীন হয়েছে। বৃহস্পতিবার থেকে ভাঙ্গনে গৃহহীন হওয়া পরিবারকে ২০কেজি করে চাল ও নগদ অর্থ সাহায্য প্রদান করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে