গাংনীতে বোমা সাদৃশ্য বস্তু ও চিরকুট রেখে হুমকি

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ১ জুলাই, ২০২৬, ১১:১০ এএম
গাংনীতে বোমা সাদৃশ্য বস্তু ও চিরকুট রেখে হুমকি

মেহেরপুরের গাংনীতে আবারও বোমা সাদৃশ্য বস্তু ও চিরকুট রেখে হুমকি দেয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতের কোন এক সময় উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামের মোল্লাপাড়ার রজব আলীর ছেলে স্কুল শিক্ষক আক্কাস আলীর বাড়িতে বোমা সাদৃশ্য বস্তু ও চিরকুট রেখে হুমকি দেয় দুর্বৃত্তরা। আক্কাস আলী জানান, বুধবার সকালে  সিড়ির নিচে একটি লাল টেপ দিয়ে মাড়ানো বোমা সাদৃশ্য বস্তু ও হুমকির চিরকুট পাওয়া যায়। চিরকুটে লেখা রয়েছে পানি নামতে না দিলে বোম মেরে ফেলবো। দল পাওয়ারে। আক্কাস আলী আরো বলেন, তিনি বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করছেন। সীমানা প্রাচীন নির্মাণ করতে গিয়ে নানা বাধার সম্মুখীন হন। তার ধারণা সীমানা প্রাচীর বিরোধ কে কেন্দ্র করে বোমা সাদৃশ্য বস্তু ও চিরকুট রেখে যেতে পারে। এই ঘটনায় আমি এবং আমার পরিবারের লোকজন আতঙ্কের মধ্যে রয়েছি।যারা এর সাথে জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি করছি। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, বোমা সাদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে। আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে