গজারিয়ায় চার মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১ জুলাই, ২০২৬, ০২:৩৩ পিএম
গজারিয়ায় চার মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের গজারিয়ায় চারটি মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে বিশেষ অভিযানে গ্রেপ্তার করেছে গজারিয়া থানা পুলিশ। মঙ্গলবার রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশনায় গজারিয়া থানার  পুলিশের উপ-পরিদর্শক  বিজন বাড়ৈ , রায়হান,  ফিরোজ এ এস আই হাসিবুল গ্রেফতার করে। 

জানা যায় দীর্ঘদিন ধরে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের  পুরা চকবাউশিয়া পূর্ব নায়িকা গ্রামে মাদক বিক্রি করে আসছিল মাদক ব্যবসায়ী দুলাল ও তার স্ত্রী কয়েকটি স্পটে মাদক বিক্রি করে তার বিরুদ্ধে সাদা সহ চারটি মামলা রয়েছে গজারিয়া থানায়। এ বিষয়ে গজারিয়া থানার ইন্সপেক্টর তদন্ত মো: সাব্বির হোসেন বলেন চারটি মামলার সাজাপ্রাপ্ত আসামী দুলাল তাকে গ্রেফতার করে মুন্সিগঞ্জ জেল হাজতে পাঠিয়ে দিয়েছি।

আপনার জেলার সংবাদ পড়তে