হত্যাচেষ্টা মামলায় বরিশালের সাবেক এমপি গ্রেপ্তার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ১ জুলাই, ২০২৬, ০৫:৪৫ পিএম | প্রকাশ: ১ জুলাই, ২০২৬, ০৫:৪৫ পিএম
হত্যাচেষ্টা মামলায় বরিশালের সাবেক এমপি গ্রেপ্তার

জুলাই আন্দোলনের সময় যমুনা ফিউচার পার্ক এলাকায় রবিউল ইসলাম নামে এক ব্যবসায়ীকে হত্যাচেষ্টার মামলায় বরিশাল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। দায়েরকৃত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বুধবার (পহেলা জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দিয়েছেন। প্রসিকিউশন পুলিশের এসআই কামাল হোসেন জানিয়েছেন, গত ২৮ জুন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই রিফাত আল আফসানী সাবেক এমপি জেবুন্নেসা আফরোজকে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রাখেন বুধবার। এদিন শুনানিকালে জেবুন্নেসা আফরোজকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের দিন ভাটারা থানার যমুনা ফিউচার পার্ক এলাকায় আন্দোলনকারীদের উপর হামলা, গুলিবর্ষণ করা হয়। ওই সময়ে গুলিবিদ্ধ হন রবিউল ইসলাম। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ২০২৪ সালের ২৫ ডিসেম্বর তিনি (রবিউল) ভাটারা থানায় মামলা দায়ের করেন।

আপনার জেলার সংবাদ পড়তে