দৌলতখানে শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : | প্রকাশ: ২ জুলাই, ২০২৬, ০১:০৫ পিএম
দৌলতখানে শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ভোলার দৌলতখানে আলোচিত শিশু সাআদকে হত্যা করা হয়েছে দাবি করে মানববন্ধন করেছে এলাকাবাসী।   বুধবার (১ জুলাই) দুপুর ১ টার সময়  উপজেলার নূর মিয়ারহাটে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।  মানববন্ধন থেকে বক্তারা বলেন, শিশু আবু সাআদ হত্যার সাথে রাকিব ও তার সহযোগী বিএনপি নেতা  মিলন পাটোয়ারী জড়িত। সুষ্ঠু তদন্ত করে হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।   মানববন্ধনে  অংশ নেওয়া এলাকাবাসী ও  নিহত শিশুর স্বজনরা আরও  বলেন, এই  হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিচার করতে হবে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রাকিব ও সৈয়দপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড  বিএনপির সভাপতি মিলন পাটোয়ারীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা । মানববন্ধনে অংশগ্রহণকারীরা তাদের বিরুদ্ধে বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড  হাতে নিয়ে স্লোগান দেন।

উল্লেখ্য, গত শুক্রবার (২৬ জুন) বিকেলে পুকুর থেকে সাআদের মৃতদেহ উদ্ধার করা হয়। মুখে আঘাতের চিহ্ন দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেয়। নিহত সাআদের মা কোহিনুর বেগম এবং বাবা মোসলে উদ্দিন বলেন, জমাজমির বিরোধের জেরে ষড়যন্ত্র করে শিশুটিকে হত্যা করা হয়েছে।    ঘটনার পর থেকে রাকিব পলাতক রয়েছে। তাকে বাড়ি পাওয়া যায়নি।  মিলন পাটোয়ারীকে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়টি মোবাইলে জানতে চাইলে তিনি আমার দেশ এই প্রতিনিধিকে বলেন,  আমি দূরে আছি। সাক্ষাতে বলবো।

আপনার জেলার সংবাদ পড়তে