নওগাঁর রাণীনগর উপজেলায় বিনামূল্যে জিআর চাল.সার-বীজ বিতরনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মুক্তমঞ্চ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এসব বিতরনের উদ্বোধন করা হয়। এছাড়া একই দিন বিকেলে উপজেলার আমগ্রাম সড়কে প্রায় আড়াই হাজার সুপারি গাছের চারা রোপণ এবং আবাদপুকুর বাজারে ইউনিয়ন ভূমি অফিস নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্থানীয় সংসদ সদস্য এসএম রেজাউল ইসলাম রেজু। অন্যদের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তকিমা খাতুন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাফরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রফি ফায়সাল তালুকদার,রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জাকারিয়া মন্ডলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন,যুগ্ন সম্পাদক নয়ন খাঁন লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান,কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে উপজেলার প্রায় ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণ কর্যক্রমের উদ্বোধন করা হয়। এছাড়া অসহায় দু:স্থ ১হাজার মানুষের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৩০ কেজি করে জিআর চাল বিতরণ করা হয়। এছাড়া এদিন বিকেলে উপজেলার কালীগ্রাম ইউনয়নের আমগ্রাম সড়কে আড়াই হাজার সুপারি গাছের চারা রোপণ এবং আবাদপুকুর বাজারে কালীগ্রাম-একডালা ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়।