সুন্দরবনে বিষদস্যুেদর অপচেষ্টা নস্যাৎ, নৌকাসহ কীটনাশক জব্দ

এফএনএস (সাবেরা ঝর্ণা; শরণখোলা, বাগেরহাট) :
| আপডেট: ২ জুলাই, ২০২৬, ০৭:১১ পিএম | প্রকাশ: ২ জুলাই, ২০২৬, ০৭:১১ পিএম
সুন্দরবনে বিষদস্যুেদর অপচেষ্টা নস্যাৎ, নৌকাসহ কীটনাশক জব্দ

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চিরাপটিয়া টহল ফাঁড়ির শিয়ালা এলাকায় অভিযান চালিয়ে তিনটি জেলে নৌকাসহ ২৪ বোতল কীটনাশক এবং শুঁটকি তৈরির সরঞ্জাম জব্দ করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে অনুপ্রবেশকারী বিষদস্যু জেলেরা টহল টিমকে দেখে গহীন বনে পালিয়ে যায়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবন পূর্ব বন বিভাগের চিরাপটিয়া টহল ফাঁড়ির বনরক্ষীরা বৃহস্পতিবার সকালে সুন্দরবনের শিয়ালা এলাকার একটি সাইডখালে নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় ওই খালে তিনটি সন্দেহভাজন জেলে নৌকা দেখতে পেয়ে বনরক্ষীরা সেদিকে এগিয়ে যান। দূর থেকে বনরক্ষীদের নৌকা আসতে দেখে ট্রলারে থাকা অজ্ঞাতপরিচয় জেলেরা আইনপ্রয়োগকারী সংস্থার হাত থেকে বাঁচতে নৌকাগুলো খালের পাড়ে ফেলে রেখেই দ্রুত সুন্দরবনের গহীনে পালিয়ে যায়। পরবর্তীতে বনরক্ষীরা পরিত্যক্ত নৌকাগুলোতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মাছ ধরার ২৪ বোতল কীটনাশক (বিষ), ৩টি টোনা জাল, শুঁটকি তৈরির চাটাই এবং মাছ ধরার বিভিন্ন অনুষঙ্গিক সরঞ্জাম জব্দ করেন। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "বৃহস্পতিবার সকালে বনরক্ষীরা সময়োচিত পদক্ষেপ নিয়ে সুন্দরবনে বিষদস্যুেদর একটি বড় অপচেষ্টা নস্যাৎ করে দিয়েছে। অসাধু ও অজ্ঞাতপরিচয় জেলেরা সুন্দরবনের নিষিদ্ধ খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার এবং বনের ভেতরেই তা শুঁটকি করার উদ্দেশ্যে অবৈধ উপায়ে বনে প্রবেশ করেছিল।" তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে বন্যপ্রাণী ও মৎস্য সম্পদের প্রজনন মৌসুম উপলক্ষে সুন্দরবনের সব নদী ও খালে মাছ ধরার ওপর সরকারিভাবে তিন মাসের কঠোর নিষেধাজ্ঞা জারি রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে বনের ক্ষতি করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে বন বিভাগের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে