কয়রায় ১২০ কেজি অবৈধ চিংড়িসহ নৌকা জব্দ

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ২ জুলাই, ২০২৬, ০৭:৫৯ পিএম
কয়রায় ১২০ কেজি অবৈধ চিংড়িসহ নৌকা জব্দ

সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ বজবজা বন টহল ফাঁড়ির স্টাফরা অভিযান চালিয়ে বিষ প্রয়োগ করা ১২০ কেজি অবৈধ চিংড়ি মাছ সহ ১ টি নৌকা জব্দ করেছে। বৃহস্পতিবার (২ জুলাই)  সন্ধা সাড়ে ৬ দিকে জোড়শিং বাজারের পল্টনের পাশ্ববর্তী এলাকা হতে এই মাছ সহ নৌকা জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন বজবজা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাকিব তালুকদার। সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন,  এ ব্যাপারে বন আইনে ব্যবস্থা গ্রহন করা হয়েছে। জব্দকৃত চিংড়ি মাছ আদালতের অনুমতিক্রমে মাটি পুতে বিনষ্ট করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে