রাউজানে ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি এবং জলবায়ু পরিবর্তনবিষয়ক সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে রাউজানের গহিরাস্থ কোতোয়ালীঘোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র্যালি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে।
আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা তৈরির লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য ও গহিরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর মিয়াজী।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মফিজুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটির সদস্য ও সমাজসেবক ফজলুল আজিজ, সমাজসেবক মোহাম্মদ সোহাইব শিকদার, সিনিয়র শিক্ষক খোরশেদুল আলম, সিনিয়র শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া, সিনিয়র শিক্ষক মোহাম্মদ আবদুল মোনায়েম, সিনিয়র শিক্ষিকা শিরিন আক্তার, সহকারী শিক্ষিকা রেশমা আক্তার, সহকারী শিক্ষক ওহিদুল আলম, সহকারী শিক্ষক মো. শওকত-উল-আলম, সহকারী শিক্ষক মিথুন কুমার নাথ এবং সহকারী শিক্ষক রফিকুল করিমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।