শিক্ষকদের গাফিলতির জন্য

পুঠিয়ায় পরীক্ষা শেষে ১০ মিনিট পরীক্ষা নেওয়া হলো

এফএনএস (কে এম রেজা; পুঠিয়া, রাজশাহী) : | প্রকাশ: ২ জুলাই, ২০২৬, ০৮:০৫ পিএম
পুঠিয়ায় পরীক্ষা শেষে ১০ মিনিট পরীক্ষা নেওয়া হলো

আজ চলতি বর্ষের এইচএসসি বাংলা প্রথম পত্রে পরীক্ষা ছিল। রাজশাহীর পুঠিয়ায় বিড়ালদহ কেন্দ্রে  মোট ৪৬১ জন পরীক্ষার্র্থী অংশগগ্রহন করে ছিলো। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়েছে। কেন্দ্রের ২০১ ও ২০২ নম্বর কক্ষে পরীক্ষার্থী ছিল ৯৬ জন। এইচএসসির নিয়মিত পরীক্ষার্থীরা ১০ মিনিট প্রশ্নপত্র বুঝতে পারচ্ছিলেন না। পরীক্ষর্থীরা যাচাই-বাছাই করে তারা বুঝতে পারেন গত ২০২৫ শিক্ষাবর্ষের অনিয়মিত পরীক্ষার্থীদের এটি প্রশ্নপত্র। এ দিকে ১০ মিনিট পরীক্ষা হয়ে গিয়েছে। পরীক্ষার্থীর অভিভাবকদের অভিযোগ বিড়ালদহ কলেজের রসায়ন বিষয়ের শিক্ষক রুস্তম আলি এবং একই কলেজের ত্রিুয়া শিক্ষক মামুল আল রাকিবের গাফিলতির জন্য প্রশ্নপত্র ভুলের কারণে এ ঘটনাটি ঘটেছে। পরীক্ষা শেষে দুই কক্ষের পরীক্ষার্থীরা হইচই শুরু করেন।

 এ ব্যাপারে  বিড়ালদহ কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব রফিকুল ইসলাম বলেন, চলতি বর্ষরে মাত্র ২২ জন অনিয়মিত পরীক্ষর্থী ছিল। অনিয়মিত পরীক্ষর্থীর নিকটে নিয়মিত পরীক্ষীর্থীদের প্রশ্নপত্র দেওয়া হয়েছে তা আমরা বুঝতে পেরে দুই কক্ষ হতে তাৎক্ষণিক প্রশ্নপত্র পরিবর্তন করে দেয়। ১০ মিনিট পরীক্ষীর্থীদের পরীক্ষা না দিতে পাড়ায়, পরীক্ষা শেষে তাদের দশ মিনিট পরীক্ষা দেওয়ার সুযোগ হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে