চাঁদপুরে এইচএসসি-সমমানের পরীক্ষায় অনুপস্থিত ৩৯০ পরীক্ষার্থী, বহিস্কার ১

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২ জুলাই, ২০২৬, ০৮:০৭ পিএম
চাঁদপুরে এইচএসসি-সমমানের পরীক্ষায় অনুপস্থিত ৩৯০ পরীক্ষার্থী, বহিস্কার ১

দেশব্যাপী একযোগে শুরু হওয়া ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে চাঁদপুর জেলায় ৩৯০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। একই দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখার সহকারী কমিশনার নাঈমা আফরোজ।  

চাঁদপুর জেলায় এবারের এইচএসসি, আলিম, ভোকেশনাল ও বিএম থেকে পরীক্ষার্থী ছিলো ১৭ হাজার ৫৪৮জন। প্রথম দিনের পরীক্ষায় অংশগ্রহণ করেনি অর্থাৎ অনপুস্থিত ছিলো ৩৯০ পরীক্ষার্থী। আর বহিস্কার হয়েছে মাদ্রাসার ১ শিক্ষার্থী। এইদিন এইচএসসিতে বাংলা প্রথম পত্র বিষয়ে ৩২ কেন্দ্রে পরীক্ষার্থী ছিলো ১০হাজার ৭০৬জন। অংশগ্রহণ করে ১০হাজার ৪৬৯জন এবং অনুপস্থিত ২৩৭জন। আলিম পরীক্ষায় কুরআন মাজিদ বিষয়ে ১১ কেন্দ্রে পরীক্ষার্থী ছিলো ২হাজার ৩৮৮। অংশগ্রহণ করে ২হাজার ২৪৬জন, অনুপস্থিত ১২১জন এবং বহিস্কার ১জন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় এইচএসসি ভোকেশনালের বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে ৩ কেন্দ্রে পরীক্ষার্থী ১৪২জন, অংশগ্রহণ করে ১৩৯জন, অনুপস্থিত ৩জন। একই বোর্ডের বিএম এর বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে ৬ কেন্দ্রে পরীক্ষার্থী ছিলো ৭৯৭জন, অংশগ্রহণ করে ৭৬৮জন, অনুপস্থিত ২৯জন।

আপনার জেলার সংবাদ পড়তে