সংরক্ষিত মহিলা আসনের এম.পি সাকিলা ফারজানাকে সংবর্ধনা

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ৩ জুলাই, ২০২৬, ০৫:৩৪ পিএম
সংরক্ষিত মহিলা আসনের এম.পি সাকিলা ফারজানাকে সংবর্ধনা

বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপিকে সংবর্ধনা দিয়েছে হাটহাজারী এ.এইচ.কে. ছায়ানীড় পরিবার। গতকাল শুক্রবার (৩ জুলাই) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপি। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক তুলে দেন আয়োজকরা।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেন, জনগণের ভালোবাসা ও সম্মান একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি। তিনি বলেন, দেশের মানুষের কল্যাণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকারে তিনি অটল থাকবেন। এ ধরনের আন্তরিক সংবর্ধনার জন্য তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী এম. জি. কিবরীয়া। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে ব্যারিস্টার সাকিলা ফারজানার নির্বাচিত হওয়া নারী নেতৃত্বের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি দেশের উন্নয়ন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাটহাজারী উপজেলা বিএনপির সাবেক সদস্য উপজেলা বিএনপির সদস্য আবুল হোসেন চেয়ারম্যান, বিএনপি নেতা সৈয়দ ইকবাল, মো. আলী, ফজলুর রহমান, জাহেদ আলী, জাকের হোসেন, আবু তাহের, এম. ইলিয়াস আলী, কামাল উদ্দিন, এম. আর. মানিক, সেলিম পারভেজ, সাইফুদ্দীন, ফিরোজ খান, নুরুল করিম, দিলদার মিয়া, নাসিম, মুর্শেদ, আনোয়ার, ইয়াসিন মিয়া, আকবর, রোকসান, জহুর, নাসির কোম্পানি, খোরশেদ আলম, আব্দুল হাদী, রাশেদ, আব্দুল মোতালেব, মঈন উদ্দিন, দিল মোহাম্মদ, আলমগীর সওদাগর, বাদল, মাহমুদ মেম্বার, ইঞ্জিনিয়ার মহিক্আসবু নাসের, আব্দুল জব্বার, মামুন, জাহেদুল আলম, বাশার, বশির আহমেদ, সোহেল, দেলোয়ার হোসেন, ইব্রাহীম, হাসানুল করিম, কামাল উদ্দিন, আলতাফ, তাজুল ইসলাম, ইলিয়াস, শফিক, মিজান, সাকিবসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে অতিথিরা ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপির সুস্বাস্থ্য, দীর্ঘ রাজনৈতিক জীবন এবং দেশ ও জনগণের কল্যাণে তাঁর অব্যাহত সাফল্য কামনা করেন। সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

আপনার জেলার সংবাদ পড়তে