লোহাগড়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

এফএনএস (রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল) : | প্রকাশ: ৪ জুলাই, ২০২৬, ১১:১৭ এএম
লোহাগড়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নড়াইলের  লোহাগড়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের  ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার(৩'জুলাই) বিকালে  কেডিআরকে স্কুল মাঠে  ভাটপাড়া দিঘলিয়া  সমাজ কল্যাণ যুব সংঘ  আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে খলিশাখালী স্পোর্টিং ক্লাব ৪-১ গোলে কেডিআরকে ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করে । খলিশাখালী স্পোর্টিং ক্লাবের পক্ষে  শাহিদুল ১টি গোল , লিমন  ১টি  এবং মাহিদ ২টি  গোল করে  বিজয় সুনিশ্চিত করে। প্রতিপক্ষ দলের খেলোয়াড় খালিদ ১টি গোল করেন। খেলায়  পুরস্কার বিতরণ করেন লোহাগড়া উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক। এসময় খলিশাখালী স্পোর্টিং ক্লাবের পরিচালক মোঃ হাসান, সাংবাদিক শিমুল হাসান,  শিক্ষক কাজী আল মামুন, সমাজসেবক জামাল মুন্সী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শতশত দর্শক খেলা উপভোগ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে