চন্দ্রমল্লিকা ফুল গাছের মতো পাতা ও ধনিয়া ফুলের মতো ছোট সাদা ফুলবিশিষ্ট ক্ষতিকর বিষাক্ত এই আগাছাটি কালীগঞ্জ উপজেলায় সর্বত্র ছড়িয়ে পড়েছে।বিভিন্ন রাস্তা ও রেললাইনের দুই পাশে, বাড়ির আঙিনা, পুকুরপাড়, আমবাগান, স্কুল-কলেজের আঙিনায় এমন কোনো পতিত জমি নেই, যেখানে পার্থেনিয়াম জন্মেনি।ল্যাকটোন’ জাতীয় বিষাক্ত পার্থেনিন থাকে; যা ক্ষতস্থানে রক্তের সঙ্গে মিশে বিভিন্ন ধরনের চর্মরোগ (এক্সিমা, স্ক্যাবিক্স, এলার্জি) হতে পারে। ফুলের রেণু বা বীজ নাকে প্রবেশ করলে হাঁপানি, শ্বাসকষ্ট, জ্বর ও মাথাব্যথা হতে পারে। যাদের অ্যালার্জি রয়েছে তাদের শরীরে এর রস লাগলে ক্যানসার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে বিভিন্ন চিকিতসকরা বলছেন।পার্থেনিয়াম এতটাই বিষাক্ত যে গরু-ছাগলের মতো গবাদিপশু এ আগাছা খেলে মুখে ও অন্ত্রে ঘা, ডায়রিয়া ও যকৃতে পচন রোগের প্রাদুর্ভাব হয়। এমনকি দুধ উৎপাদন কমে যায়।কালীগঞ্জ উপজেলার বিভিন্ন রাস্তার দুই পাশে ও পতিত জমিতে প্রচুর পরিমাণে এ আগাছা জন্মে। তবে এটা যে পার্থেনিয়াম নামক বিষাক্ত আগাছা- সেটি তারা জানেন না। তারা সেখানে গরু, মহিষ ও ছাগল চরান। অনেক সময় গবাদিপশুর ডায়রিয়া ও মুখে ঘা হয়। তাদের শরীরে চুলকানি ও এলার্জি হয়; কিন্তু তার কারণ জানা ছিল না।
প্যার্থেনিয়াম যেকোনো প্রতিকুল পরিবেশের মধ্যেও নিজেদের অস্তিত্ব ধরে রাখতে পারে। প্রথমে দেখায় এটিকে অনেকেই ধনিয়া গাছ বলে ভুল করেন। এই গাছে সবুজ খাঁজকাটা পাতা ও ছোট ছোট গোলাকৃতির সাদা ফুল ধরে। এটি প্রতিকুলের পাশাপাশি যেকোনো ফসলের ব্যাপক ক্ষতি করতে পারে। এই আগাছার কারণে ফসলের স্বাভাবিক উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা থাকায় কৃষিবিদরা এটি দেখামাত্রই ধ্বংস করে ফেলার পরামর্শ দিচ্ছেন।প্যার্থেনিয়াম বিষয়ে স্থানীয় কৃষকরা জানান, তারা কখনো এই নামের উদ্ভিদের কথা শোনেনি। রাস্তা ও পতিত জমিতে প্রচুর পরিমাণে জন্মালেও এটি যে এত বিষাক্ত, তা তাদের জানা ছিল না। তারা অবিলম্বে এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির দাবি জানিয়েছেন। কৃষিবিদ ও উদ্ভিদ বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশে যে আগ্রাসী ও পরিবেশের জন্য ক্ষতিকর উদ্ভিদ রয়েছে, তার মধ্যে প্যার্থেনিয়াম অন্যতম। এটি ফসলের মাঠে জন্মালে ফসলের অঙ্কুরোদগম ক্ষমতা ৪০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। একটি প্যার্থেনিয়াম গাছ মাত্র চার মাসের জীবনচক্রে প্রায়৩০ হাজার বীজ উৎপাদন করতে সক্ষম। এই বীজ হালকা হওয়ায় বাতাসের মাধ্যমে প্রায় ১০ কিলোমিটার এলাকা পর্যন্ত ছড়াতে পারে।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলায় ৫-৬ বছর আগে কোথাও পার্থেনিয়াম গাছ চোখে না পড়লেও বর্তমানে সর্বত্র এ আগাছাটি ছড়িয়ে পড়েছে। আগাছাটি দমনে উপজেলা কৃষি অফিসকে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে সচেতন মহল মনে করেন।