অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. নাসির উদ্দিন বলেছেন-শিক্ষার পরিবেশ রক্ষা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং পাসের হার বৃদ্ধিসহ শিক্ষার গুণগত মান উন্নয়নের কোন বিকল্প নেই। বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী বার্থী ডিগ্রী কলেজে শিক্ষার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে শনিবার (৪ জুলাই) দুপুরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্বর বক্তব্যে কলেজ গভর্নিং বডির সভাপতি ড. নাসির উদ্দিন আরও বলেছেন-বার্থী ডিগ্রী কলেজকে উপজেলার একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য তিনি শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসীসহ সকলের সহযোগিতা কামনা করেছেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কাজী আব্দুস সালাম, কলেজ গভর্নিং বডির সদস্য ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট এসএম মনিরুজ্জামান, বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান, মাসুদুর রহমান মাসুদ মাঝি, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া,
বার্থী ইউনিয়ন বিএনপির আহবায়ক মিজানুর রহমান মিন্টু, প্রধানশিক্ষক এইচএম মানিক হাসান, কাজী আসাদুজ্জামান, ব্রজেন্দ্রনাথ বিশ্বাস, অখিল চন্দ্র দাস, মো. ফরিদ উদ্দিন, প্রভাষক জহিরুল ইসলাম দোলন, এ.জেড.এম জাকারিয়া ইসলাম, সহকারী শিক্ষক এইচ.এম ইলিয়াস হোসেন, ইসমাইল হোসেন, অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক কুতুবউদ্দিন, বিএম ইউনুস আলী প্রমুখ।