সভাপতি ওবায়দুল হক, সম্পাদক বাকী বিল্লাহ আখঞ্জী

বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি গঠন

এফএনএস (একে কুদরত পাশা; দিরাই, সুনামগঞ্জ) : | প্রকাশ: ৪ জুলাই, ২০২৬, ০৬:৫৯ পিএম
বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি গঠন

মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারিত করার লক্ষ্যে বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে সংগঠনের বার্ষিক সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে ওবায়দুল হক সভাপতি এবং বাকী বিল্লাহ আখঞ্জী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি বর্না দাস ও রনদয় সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক এম. এ. ইমরান, অর্থ সম্পাদক নিপেশ সরকার, প্রচার সম্পাদক মমিনা আক্তার, দপ্তর সম্পাদক আনহার সাকিব এবং নির্বাহী সদস্য শ্রাবণী চৌধুরী, স্বপ্নীল দাস আকাশ ও মাহবুবা জেবা।

নবনির্বাচিত সভাপতি ওবায়দুল হক বলেন, “সংগঠনের মানবিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যেই নতুন কমিটি গঠন করা হয়েছে। পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। আগামী এক বছরের কর্মপরিকল্পনাও নির্ধারণ করা হয়েছে। আমরা আশা করি, বিশ্বজনকে একটি মানবিক ও আদর্শ স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে দেশ ও বিশ্বদরবারে পরিচিত করে তুলতে পারব। একই সঙ্গে সুনামগঞ্জে যে ব্যতিক্রমধর্মী স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে, নতুন কমিটির নেতৃত্বে তা আরও বেগবান হবে।” এর আগে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সংগঠনের অর্থ সম্পাদক বিগত এক বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস, সদস্য সুজিত দাস, ইব্রাহিম মিয়া, অর্পা দাশ, অপূর্ব সরকার, নিউটন সরকার, প্রিয়ম সরকার, শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ফখরুল ইসলাম ফাহিম, সাধারণ সম্পাদক সোলাইমান আহমদ কামরানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা সংগঠনের মানবিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার পাশাপাশি সমাজসেবামূলক উদ্যোগকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে