পাবনার সুজানগর পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজাকে গ্রেফতার করেছে সুজানগর থানা পুলিশ। গত শুক্রবার দিনগত রাতে পৌরসভার চরভবানীপুর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সুজানগর থানার এসআই আনোয়ার হোসেন জানান, উক্ত রেজা সুজানগর থানার একটি জিআর মামলার গ্রেফতারী পরোয়াভুক্ত আসামী। সে দীর্ঘদিন গা-ঢাকা দিয়ে থাকার পর শুক্রবার সকালে বাড়িতে আসে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।