নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিনের মতবিনিয়

এফএনএস (মুহাম্মাদ আল-আমীন হোসাইন; নাজিরপুর, পিরোজপুর) : | প্রকাশ: ৪ জুলাই, ২০২৬, ১০:৫২ পিএম
নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিনের মতবিনিয়

পিরোজপুরের নাজিরপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সংরক্ষিত মহিলা আসনের (৩৪৯) সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই। শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় নাজিরপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ‎প্রেসক্লাবের সভাপতি কে এম সাঈদের সভাপতিত্বে আয়োজিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আবু হাসান খাঁন, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান টিপু হাজরা,  যুগ্ম আহবায়ক মুহাম্মদ তাওহীদুল ইসলাম প্রমূখ। 

এ সময় নাজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম সিপারের সঞ্চালনায় প্রেসক্লাবের কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্য সুলতানা জেসমিন জুইকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে সংসদ সদস্য সুলতানা জেসমিন বলেন, নাজিরপুরের সার্বিক উন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। এলাকার মানুষের অধিকার আদায়ে এবং উন্নয়নের লক্ষ্যে আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করব।" মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দ নাজিরপুরের স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা সংসদ সদস্যের সামনে তুলে ধরেন এবং জেলার উন্নয়নে তার সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন। সংসদ সদস্যও পিরোজপুরের সামগ্রিক উন্নয়নে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করেন। এর আগে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুস্থ ও গরিব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করেন এবং উপজেলার মালিখালি ইউনিয়নের মধুমতি নদীর ভেঙে যাওয়া অংশ, রাই রসরাজ সেবা আশ্রম ও বিনোদ বিহারী নাগ আইডিয়াল কলেজ পরিদর্শন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে