আওয়ামী লীগের বিরুদ্ধে সব অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল, তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর

এফএনএস | প্রকাশ: ৫ জুলাই, ২০২৬, ০৫:২৯ পিএম
আওয়ামী লীগের বিরুদ্ধে সব অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল, তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে আনা সব অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমলে নিয়েছে এবং সেসব অভিযোগের তদন্ত চলছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।

রোববার (৫ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা বলেন চিফ প্রসিকিউটর।

মো. আমিনুল ইসলাম বলেন, “আওয়ামী লীগ ক্ষমতার ১৫ বছরে সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। তারা দল হিসেবে নানা রকম অপরাধ করেছে। আইন অনুযায়ী সব ঘটনার বিচার হবে।”

তিনি আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক প্রক্রিয়ার পাশাপাশি সন্ত্রাস দমন আইনেও আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ তদন্তের সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে পুলিশও তদন্ত কার্যক্রম পরিচালনা করতে পারবে।

চিফ প্রসিকিউটরের বক্তব্য অনুযায়ী, ট্রাইব্যুনালে আসা অভিযোগগুলো ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে এবং সেগুলোর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে আইনি প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে