বেগমগঞ্জে ইয়াবাসহ আটক যুবককে আদালতে প্রেরণ

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) : | প্রকাশ: ৫ জুলাই, ২০২৬, ০৫:৪০ পিএম
বেগমগঞ্জে ইয়াবাসহ আটক যুবককে আদালতে প্রেরণ

নোয়াখালীর বেগমগঞ্জে ইয়াবাসহ আটক এক যুবককে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। আটক যুবক মো. সাইফুল ইসলাম সজিব (২৭) গোপালপুর ইউনিয়নের মধুপুর গ্রামের মন গাজী ব্যাপারী বাড়ির মৃত সোলেমান মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৪ জুলাই) রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে গোপালপুর বাজার এলাকায় মাদক কেনাবেচার সময় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে বেগমগঞ্জ থানার এসআই খোরশেদ আলম  ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে শনিবার (৫ জুলাই ২০২৬) সকালে তাকে বেগমগঞ্জ থানা থেকে আদালতে পাঠানো হয়। পুলিশ ও এলাকাবাসীর দাবি, সাইফুল ইসলাম সজিব দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে। এ ঘটনায় বেগমগঞ্জ থানার এসআই শহিদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর-১২, তারিখ: ০৫/০৭/২০২৬

আপনার জেলার সংবাদ পড়তে