প্রবীণ বিএনপি নেতার মৃত্যুতে আসলাম চৌধুরীর শোক

এফএনএস (জহিরুল ইসলাম; সীতাকুণ্ড, চট্টগ্রাম) :
| আপডেট: ৫ জুলাই, ২০২৬, ০৭:৪০ পিএম | প্রকাশ: ৫ জুলাই, ২০২৬, ০৭:৪০ পিএম
প্রবীণ বিএনপি নেতার মৃত্যুতে আসলাম চৌধুরীর শোক

সীতাকুণ্ডের প্রবীণ রাজনীতিবিদ, সমাজের শ্রদ্ধেয় মুরব্বি, বিশিষ্ট ব্যবসায়ী, পাখিজা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সীতাকুণ্ড উপজেলা উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য আলহাজ আমির হোসেন মাস্টার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (৫ জুলাই) সকাল ৭টায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন। তাঁর বাড়ি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার বাদ মাগরিব ইসলাম সেক্রেটারি বাড়ি সংলগ্ন মোবারক আলী সারাং জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। আমির হোসেন মাস্টারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব এবং জনগণের ভোটে নির্বাচিত সাবেক সংসদ সদস্য অধ্যাপক আসলাম চৌধুরী এফসিএ।

এক শোকবার্তায় তিনি বলেন, আমির হোসেন মাস্টার ছিলেন একজন সজ্জন, নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মী, সফল ব্যবসায়ী ও সমাজসেবক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলীয় আদর্শ, সামাজিক মূল্যবোধ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। তাঁর মৃত্যুতে সীতাকুণ্ডের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। আসলাম চৌধুরী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবার-পরিজনকে এ শোক সহ্য করার শক্তি দান করেন। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী মহলে আমির হোসেন মাস্টারের মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে