কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) :
| আপডেট: ৬ জুলাই, ২০২৬, ১২:২৯ পিএম | প্রকাশ: ৬ জুলাই, ২০২৬, ১২:২৯ পিএম
কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, কয়রা উপজেলা শাখা এই র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান এফ এম মনিরুজ্জামান মনি। এতে শুভেচ্ছা  বক্তব্য রাখেন উপজেলা পল্লী অফিসার প্রকাশ মল্লিক। সহকারি পল্লী উন্নয়ন অফিসার ( ইরেসপো) মোঃ আল মামুনের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, কৃষি সম্প্রসারন অফিসার নিশাত ইসলাম, সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, পল্লী দারিদ্র্য বিমোচন অফিসার মোঃ বিল্লাল হোসেন, বিআরডিবির সহ সভাপতি মোঃ আঃ ছালাম, সমবায়ী মোঃ আলমগীর হোসেন, রেক্সনা হক প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, সমবায়ী সদস্য সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সমবায়ীদের মাঝে ঋনের চেক বিতরনের পাশাপাশি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে