দৌলতপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) :
| আপডেট: ৭ জুলাই, ২০২৬, ০৩:০০ পিএম | প্রকাশ: ৭ জুলাই, ২০২৬, ০৩:০০ পিএম
দৌলতপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

কুষ্টিয়ার দৌলতপুরে সোমবার দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে প্রথম জাতীয় পালিত হয়েছে। এ উপলক্ষে উন্নত পল্লী  সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এ প্রতিবাদ্য বিষয়ের আলোকে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৭৫ কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের সংসদ সদস্য 

আলহাজ রেজ আহমেদ বাচ্চু মোল্লা। আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির সেক্রেটারি আলহাজ বিল্লাল হোসেন,। এসিল্যান্ড প্রদীপ কুমার দাস,  সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আলহাজ্ব গোলাম মোস্তফা, জহুরুল করিম বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃজহিরুল হক, সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম (শাহীন),

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাকুর সোহেল,

অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আব্দুর রহমান। এ এছাড়া অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা বৃন্দ ও উক্ত প্রকল্পের ঋণ গ্রহীতেরা অংশগ্রহণ করেন। শেষে গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথি থেকে

 সংসদ সদস্য আলহাজ্ব রেজাহেদ বাচ্চু মোল্লা।

আপনার জেলার সংবাদ পড়তে