ময়মনসিংহের গফরগাঁও উপজেলা শিক্ষা সহায়তা ট্রাস্ট এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও ট্রাস্টের সভাপতি এন. এম. আব্দুল্লাহ-আল-মামুন।
এ সময় উপজেলা দুপ্রক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, গফরগাঁও থানার ওসি (তদন্ত) মশিউর রহমান, উপজেলা পরিষদ ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।