আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের অপচেষ্টা

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৭ জুলাই, ২০২৬, ০৫:৪৫ পিএম
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের অপচেষ্টা

পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বামনগ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসতবাড়ির জমি জবরদখলের অপচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। জমি দখলের অপচেষ্টায় দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ ধটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বিরোধপূর্ণ বসতবাড়ির জমি েিয় আদালতে মামলা চলমান থাকায় পুলিশ আদালতের নির্দেশনা মেনে চলার জন্য উভয় পক্ষকে নির্দেশ দিয়েছেন। জমি জবরদখলের অপচেষ্টার ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টার দিকে। 

অভিযোগে জানা গেছে,উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বামনগ্রামে বামনগ্রামের এ্যাডভোকেট জাহিদ হাসানের মালিকানাধীন ও ভোগদখলীয় জমি,যার আরএস খতিয়ান নং ১২১ ও আরএস দাগ নং ২৭৬,জমির পরিমাণ ২২ শতাংশ। দলিল মূলে বৈধ মালিক হিসেবে বসতবাড়ি তৈরি করে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন তিনি ও তার স্বজনরা। এমতাবস্থায় ওই জমির আরএস রেকর্ড ভুল হওয়ায় জমির ওয়ারিশ দাবিদার বামনগ্রাম হাইস্কুলের শিক্ষক আমিনুল ইসলাম গং এর নিকট হতে সুইগ্রামে কামাল হোসেন ও রকিব এই জমি ক্রয় করেছেন বলে জানান। তারা জমি ছেড়ে দিতে এ্যাড.জাহিদ হাসান গং কে নানাভাবে ভয়ভীতি দেখাতে থাকে। এক পর্যায়ে কামাল হোসেন আদালতে ১৪৪ ধারার নিষেধাজ্ঞা চেয়ে আদালতে পিটিশন মামলা দায়ের করেন। শুনানী শেষে ও সহকারী কমিশনার (ভূমি) চাটমোহরের প্রতিবেদন অনুযায়ী মামলা খারিজ করে দেন এবং বাদী কামাল হোসেনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেন। বিষয়টি চাটমোহর থানাকেও অবহিত করা হয়। 

এদিকে জমির মালিক পক্ষ পাবনার যুগ্ম জেলা জজ ২য় আদালতে রেকর্ড সংশোধনীর মামলা দায়ের করেন। এই মামলায় আমিনুল ইসলাম ওরফে খয়বর মাস্টার গং এর প্রতি আদালত নিষেধাজ্ঞার আদেশ দেন,যা বহাল আছে। জমির মালিক পক্ষ অভিযোগ করেন মামলা চলমান থাকা অবস্থায় এবং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কামাল,রকিব,সেলিসহ অন্যরা মঙ্গলবার (৭ জুলাই) সকালে সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বসতবাড়ির জায়গা জবর দখলের অপচেষ্টা করেন। এসময় তাদের বারণ করলে জাহিদ ও তার স্বজনদের নানা হুমকি দেওয়া হয়। নিরুপায় হয়ে থানা পুলিশে খবর দেন এ্যাড.জাহিদ হাসান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। একইসাথে আদালতের নিষেধাজ্ঞা মেনে চলার জন্য নির্দেশ দেন।  এ বিষয়ে কথা বলার জন্য কামাল হোসেনের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে