মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার সুনাম ক্ষুন্নে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ

এফএনএস (শেফালী আক্তার রাখি; মোরেলগঞ্জ, বাগেরহাট) | প্রকাশ: ৭ জুলাই, ২০২৬, ০৬:৫৩ পিএম
মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার সুনাম ক্ষুন্নে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ

 বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামাল হোসেন মুফতির বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা, কর্মকর্তা ও হাসপাতালের কর্মচারীরা দাবি করেছেন, কিছু কুচক্রী মহল নিজের স্বার্থ হাসিলের জন্য হাসপাতালের সেবা কার্যক্রমে বাধা সৃষ্টি করতে এ ধরনের প্রচারণা চালাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ডাঃ কামাল হোসেন ২০২৫ সালের নভেম্বর মাসে টিএইচও হিসেবে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর থেকে হাসপাতালের অবস্থা বদলে গেছে। তার প্রচেষ্টায় বন্ধ থাকা অপারেশন থিয়েটার, ইসিজি, আল্টাসোনো, প্যাথলজিক্যাল সেবা, আইভিশন সেন্টার চালু করা হয়। এছাড়া অকার্যকর এক্সরে মেশিন নতুনভাবে ব্যবহার শুরু হয়। গত ২ থেকে ৩ বছর হাসপাতালের অপারেশন থিয়েটার অচল অবস্থায় ছিল। অচল অপারেশন থিয়েটার সচল করে দীর্ঘদিন পর সরকারি  হাসপাতালে সরকারি খরচে যে কোন ধরনের অপারেশন  করেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামাল হোসেন । 

এছাড়া বরাদ্দকৃত ঔষধ সুষ্ঠুভাবে বিতরণের মাধ্যমে রোগীদের আস্থা অর্জন করা সম্ভব হয়েছে। সোমবার স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময়ে তিনি বলেন, একটি  অসাধু মহল মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা ব্যাহত করার লক্ষে রোগীদের সেবা ও হাসপাতালের সেবামূলক কার্যক্রমে বাঁধা প্রদানে তার বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে যেটা দুঃখজনক।

হাসপাতালে কর্মরত অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তা, কর্মচারীদের দাবি, অপপ্রচার ও ষড়যন্ত্রের লক্ষ্য হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম ব্যাহত করা এবং ডাঃ কামাল হোসেন এর সুনাম ক্ষুন্ন করা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা শ্রেণীপেশার মানুষের মন্তব্য ও স্থানীয় বাসিন্দারা ডাঃ কামাল হোসেন মুফতিকে সৎ, জনবান্ধব ও কর্তব্যপরায়ণ”ব্যক্তিত্ব হিসেবে বর্ণনা করেছেন। স্থানীয়রা জানান, ডাঃ কামাল হোসেনের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ প্রচারের জন্য যারা জড়িত তারা হাসপাতালের চিকিৎসা সেবা ও একজন মানবিক ডাক্তার কামাল হোসেন মুফতির চিকিৎসা পেশাকে হেয় প্রতিপন্ন করছে।

ডাঃ কামাল হোসেন ও একটি প্রতিবাদ লিপি প্রদান করে বলেছেন, আমার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার ও ষড়যন্ত্র করা হচ্ছে। একটি স্বার্থনেষী মহল মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবাকে বাধাগ্রস্থ করছে । বিষয়টি আমি উর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করেছি। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, প্রশাসন ন্যায়বিচার ও তদন্ত পরিচালনা করে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে।

আপনার জেলার সংবাদ পড়তে