নাসিরনগরে খাদ্য নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ৮ জুলাই, ২০২৬, ০৭:৪২ পিএম
নাসিরনগরে খাদ্য নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে "নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসচেতনামূলক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকালে  বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ-এর  আয়োজনে এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার ভেন্যু ছিল উপজেলার জেঠাগ্রাম উচ্চ বিদ্যালয়। এই কুইজ প্রতিযোগিতায় জেঠাগ্রাম উচ্চ বিদ্যালয়ের অষ্টম থেকে দশম শ্রেণির মোট ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। নিরাপদ খাদ্য সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি  লক্ষে এ কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে

অনুষ্ঠানে  স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া  জেলার নিরাপদ খাদ্য অফিসার  মোঃ বশির আহমেদ । এসময় তিনি বলেন সরকার বা কর্তৃপক্ষ একা দেশের সবার খাবার নিরাপদ করতে পারবে না। এটা একটি সম্মিলিত প্রয়াস। তাই নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য সরকারের পাশাপাশি সবার অংশগ্রহণ জরুরি। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন জেঠাগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আওলাদ হোসেন খান। অনুষ্ঠান শেষে  কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী মধ্যে পুরস্কার বিতরণ করা হয় ।

আপনার জেলার সংবাদ পড়তে