৭ শত কৃষক উপকৃত

কালিয়াকৈরে সার ও বীজ বিতরণ

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর
| আপডেট: ৯ জুলাই, ২০২৬, ০৪:৩৬ পিএম | প্রকাশ: ৯ জুলাই, ২০২৬, ০৪:৩৬ পিএম
কালিয়াকৈরে সার ও বীজ বিতরণ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বৃহস্পতিবার সকালে ৭ শত কৃষক কৃষাণীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। কৃষি অফিস সুত্র জানায়, খরিক-২ মৌসুমে গ্রীষ্মকালীন শাক-সবজি উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন প্রকার সবজি বীজ ও সার সহায়তা প্রদানের লক্ষে এই কর্মসুচী গ্রহণ করা হয়। এ সময় কালিয়াকৈর উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার বাছাইকৃত ৭ শত কৃষক- কৃষাণীদের জনপ্রতি ১৫ কেজি ডিএমপি সার ও ১৫ কেজি এম ও পি সার এবং কলমি শাক বীজ-১৬০ গ্রাম, লাউ বীজ-১৫ গ্রাম, চাল কুমড়া বীজ-৫ গ্রাম, পুঁইশাক বীজ-১শ গ্রাম, শসা বীজ-৫ গ্রাম, বেগুন বীজ-৫গ্রাম ও মিষ্টি কুমড়ার বীজ-১০ গ্রাম হিসেবে প্রদান করা হয়। কালিয়াকৈর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর কৃষি কর্মকর্তা জাহিদ হাসান,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিক আহমদ, নজরুল ইসলাম, সাহাজ উদ্দিন, আলমগীর হোসেন ও আব্দুর হান্নান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষকগণ। 
আপনার জেলার সংবাদ পড়তে