চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের সূর্যমুখি কচি- কাঁচার মেলায় দিনব্যাপী ফলজ ও বৃক্ষ মেলার আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) দুপুরে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম। উদ্বোধন করেন, মেলার প্রতিষ্ঠাতা, পরিচালক ও শিশু সংগঠক মাকসুদুল হক বাবলু। কচি- কাঁচা প্রি- ক্যাডেট স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি মুহাম্মদ আবদুল কাইউম খানের সভাপতিত্বে ও মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক ও কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের পরিচালনা পর্ষদের সম্পাদক আইনুন নাহার কাদরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এনামুল হক বাদল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জাকির হোসেন প্রধান। বক্তব্য রাখেন, মতলব প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুল পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ গোলাম সারওয়ার সেলিম, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহআলম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক এজিএস জহিরুল ইসলাম। -^াগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল প্রমুখ। এ মেলায় কচি- কাঁচা প্রি- ক্যাডেট স্কুলের শিক্ষার্থীসহ ও মেলার সাথী ভাই বোনেরা বিভিন্ন ফলজ ও বৃক্ষের স্টল নিয়ে মেলায় অংশগ্রহণ করে। এ সময় অতিথিগণ মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে।