কুড়িগ্রামে গ্রীনহাউজ পদ্ধতিতে গাঁজা চাষ, গাঁজা গাছ উদ্ধার

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : | প্রকাশ: ৯ জুলাই, ২০২৬, ০৬:৪১ পিএম
কুড়িগ্রামে গ্রীনহাউজ পদ্ধতিতে গাঁজা চাষ, গাঁজা গাছ উদ্ধার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি গ্রামে একটি সুপারির বাগানে তাপপ্রতিরোধী তারজালের বেষ্টনী দিয়ে অতিযত্নে প্রায় অর্ধশতাধিক ছোট বড় আকারের গাঁজা গাছ চাষ করে আসছিলেন ঐএলাকার চিহ্নিত মাদক কারবারি মৃত জাফর আলীর ছেলে জামাল উদ্দিন ও তার পুত্র রুবেল হোসেন।

গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানা পুলিশসহ সহকারী পুলিশ সুপার সার্কেল মুনতাসির মামুন মুনের উপস্থিতিতে অভিযানকালে এসব অবৈধ গাঁজা গাছ জব্দ করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সীমান্তের কাটাঁতারের নীচের ড্রেনেজ লাইন দিয়ে ভারতের দিকে পালিয়ে যায় অভিযুক্ত মাদককারবারি পিতাপুত্র।

উদ্ধারকৃত গাঁজা গাছের পাশাপাশি গাছ পরিচর্যার জন্য বিশেষভাবে নির্মিত তাপমাত্রা ও বৃষ্টি প্রতিরোধী বেষ্টনীও জব্দপূর্বক থানায় হস্তান্তর করা হয়। অভিযুক্ত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে। ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, সীমান্তবর্তী এলাকার মাদক কারবারিরা ভারতীয় গাঁজার বিকল্প বাজার সৃষ্টির জন্য নিজেরাই গাঁজা চাষের চেষ্টা করে আসছে। তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে