কক্সবাজারে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

এফএনএস (বলরাম দাশ অনুপম; কক্সবাজার) : | প্রকাশ: ৯ জুলাই, ২০২৬, ০৬:৪২ পিএম
কক্সবাজারে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার নোয়াপাড়ায় চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে আপন ভাতিজার হাতে ছুরিকাঘাতে খুন হয়েছেন চাচা মোহাম্মদ হাসেম (৩৮)। তিনি ওই এলাকার মৃত ইউসুফ আলীর পুত্র।  ছুরিকাঘাতে নাড়িভুড়ি বের হয়ে গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি মারা যান। 

এর আগে গত সোমবার দুপুরে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের নোয়াপাড়ায় বসতভিটার চলাচলের রাস্তা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে আপন চাচা হাসেম ও বড়ভাইয়ের ছেলেদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের কয়েকজন আহত হয়। এই অবস্থায় বড় ভাইয়ের দুই ছেলে মোহাম্মদ সোহেল ও মোহাম্মদ রাসেল মিলে চাচার ওপর হামলা চালায়। এ সময় এক ভাতিজা তার হাতে থাকা ধারালো ছুরি চালিয়ে দেয় চাচার পেটে। এতে চাচা হাসেমের নাড়িভুড়ি বের হয়ে গুরুতর আহত হলে তাকে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রেরণ করা হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে আইসিইউতে চিকিৎসাধীণ অবস্থায় আজ বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মাসুদ। তিনি জানান- ভিটেবাড়ির চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জের ধরে আপন চাচা ও ভাতিজাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সর্বশেষ গত সোমবার দুপুরে সংঘর্ষের একপর্যায়ে ভাতিজার ছুরিকাঘাতে আহত হয়ে চাচা হাসেম চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় আজ বৃহস্পতিবার দুপুরে মারা গেছেন বলে শুনেছি। ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ তৎপর রয়েছে। এই ঘটনায় অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে