নওগাঁর মান্দা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৪০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ছয় মাস মেয়াদি এ কমিটিতে মাহাতাব উদ্দিন প্রামাণিককে আহ্বায়ক, হাফিজুর রহমানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আব্দুর রউফ সাঁইকে সদস্য সচিব করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, এনসিপি নওগাঁ জেলা কমিটির আহ্বায়ক মাহফুজুর রহমান চৌধুরী ও সদস্য সচিব খন্দকার তারিকুল ইসলাম এ কমিটির অনুমোদন দিয়েছেন।
সূত্র আরও জানায়, মান্দা উপজেলায় দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটি উপজেলার ১৪টি ইউনিয়নে সাংগঠনিক কাঠামো সমপ্রসারণ, ইউনিয়ন কমিটি গঠন এবং বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবে।