যুবককে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত । শনিবার সন্ধায় তাকে কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশার (ভূমি) নাবিলা ইয়াসমিন।দন্ডিত রায়হান উপজেলার খট্রেশ্বর হাদীপাড়া গ্রামের আসাদ মোল্লার ছেলে। তাকে রাতেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
নাবিলা ইয়াসমিন জানান,ঘরে বসে মাদক সেবন করছে,এলাকাবাসীর এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধা সাড়ে সাতটা নাগাদ খট্রেশ্বর গ্রামে রায়হানের বাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় রায়হানকে ঘরের মধ্যে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। সেখানেই তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। স্থানীয়দের বরাদ দিয়ে নর্বিাহী ম্যাজিস্ট্রেট আরো জানান,রায়হান দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল। সে এলাকায় বিভিন্ন বাড়ীতে চুরি করতো। তাকে রাতেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।