মান্দায় এনসিপির ৪০ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

এফএনএস (নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ) : | প্রকাশ: ১১ জুলাই, ২০২৬, ০৭:১৩ পিএম
মান্দায় এনসিপির ৪০ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

নওগাঁর মান্দা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৪০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ছয় মাস মেয়াদি এ কমিটিতে মাহাতাব উদ্দিন প্রামাণিককে আহ্বায়ক, হাফিজুর রহমানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আব্দুর রউফ সাঁইকে সদস্য সচিব করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, এনসিপি নওগাঁ জেলা কমিটির আহ্বায়ক মাহফুজুর রহমান চৌধুরী ও সদস্য সচিব খন্দকার তারিকুল ইসলাম এ কমিটির অনুমোদন দিয়েছেন।

সূত্র আরও জানায়, মান্দা উপজেলায় দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটি উপজেলার ১৪টি ইউনিয়নে সাংগঠনিক কাঠামো সমপ্রসারণ, ইউনিয়ন কমিটি গঠন এবং বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবে।

আপনার জেলার সংবাদ পড়তে