কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে আজ রবিবার দুপুর ১২ টায় উপজেলা হল মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ মজিবুর রহমান। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি। এ স্লোগানটি সামনে রেখে আলোচনা সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নাজমুস সালেহীন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস প্রাপ্তি। পরিবার পরিকল্পনা পরিদর্শক সজিব পাল ও পরিদর্শিকা শিরীন আক্তার। ৬টি ক্যাটাগরিতে ৬ জনকে ক্রেষ্ট ও সম্মাননা প্রদান করা হয়।