গজারিয়ায় সীমানা সংক্রান্ত বিরোধের জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে জখম

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১২ জুলাই, ২০২৬, ০৪:১০ পিএম
গজারিয়ায় সীমানা সংক্রান্ত বিরোধের জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে জখম

মুন্সীগঞ্জের গজারিয়ায় সীমানা সংক্রান্ত বিরোধের জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত জখম ও তাদের প্রতিবন্ধী মেয়েকে মারধরের অভিযোগ উঠছে প্রতিপক্ষের বিরুদ্ধে,এই ঘটনায় প্রতিপক্ষের একজনের আহত হওয়ার খবরও পাওয়া গেছে।  রবিবার(১২জুলাই)সকাল ৯ঘটিকায় উপজেলার ভবেরচর ইউনিয়নের কলেজ রোড এলাকায় এই ঘটনা ঘটে। 

আহত'রা হলেন রফিকুল ইসলাম(৫৫),পিতা:হাসান আলী খাঁন,রাবেয়া বেগম(৫০) স্বামী রফিকুল ইসলাম,বাক প্রতিবন্ধী রোজি আক্তার(২২) পিতা:রফিকুল ইসলাম ও বাবুল মিয়া(৫০)পিতা:মৃত আব্দুল হক। আহত রফিকুল ইসলাম বলেন,বাবুল মিয়ার সাথে সীমানা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ ছিল সকালে বাড়িতে এসে গোয়াল ঘর থেকে আমার পালিত চুরি গরু নিয়ে যেতে চাইলে কথা কাটাকাটি হয়,এর জেরে তাঁরা আমার স্ত্রী ও বাক প্রতিবন্ধী মেয়ের উপর লাঠি, লোহার রড দিয়ে হামলা চালায় আমি এগিয়ে গেলে আমাকে পিটিয়ে মাথা ফাঁটিয়ে রক্তাক্ত জখম করে। বিষয়টা নিয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ ক রা হলেও তাদের মতামত জানা যায় নাই।  এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো:সাব্বির হোসেন বলেন,উভয় পক্ষ'ই অভিযোগ দায়ের করেছে,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে