চাটমোহরে জনহিতৈষী সংস্থার গাভী বিতরণ

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১২ জুলাই, ২০২৬, ০৪:৫৭ পিএম
চাটমোহরে জনহিতৈষী সংস্থার গাভী বিতরণ

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) অর্থায়নে চাটমোহরস্থ জনহিতৈষী সংস্থার উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে গাভী বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার (১২ জুলাই) দুপুর ১২টায় উপজেলার ছাইকোলায় সংস্থার প্রধান কার্যালয়ে গাভী বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করে সংস্থার সভাপতি সহকারী অধ্যাপক মোঃ মোক্তার হোসেন। জনহিতৈষী সংস্থার ববস্থাপক মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন,ছাইকোলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ আজিজ,মোঃ মুরাদ হোসেন,আবু হানিফ,ইয়াসমিন খাতুন প্রমুখ। অনুষ্ঠানে দরিদ্র ৬টি পরিবারের মাঝে উন্নত জাতের ৬টি গাভী বিতরণ করা হয়। এসময় সংস্থার নিবাহী কমিটির সদস্য,কর্মকর্তাবৃন্দ ও উপকারভোগী উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে