বাঘায় চুরি হওয়া ট্রাক উদ্ধার

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ১২ জুলাই, ২০২৬, ০৫:০১ পিএম
বাঘায় চুরি হওয়া ট্রাক উদ্ধার

রাজশাহীর বাঘায় চুরি হওয়া ট্রাক উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে পাবনার ভাংগুড়ার নওগাঁ বাজারের পরতকান্দি এলাকা থেকে বাঘা থানার পুলিশ উদ্ধার করে।

জানা গেছে, ৯ জুলাই বিকালে চালক বাঘা পৌরসভার নারায়ণপুর বাজারে অসিত সাহার দোকানের সামনে ঢাকা মেট্রো-ট-২২-৪০১৩ নম্বরের ট্রাক রেখে বাড়িতে যান। বাড়ি থেকে এসে দেখেন ট্রাক নেই। বিষয়টি মালিককে অবগত করা হয়।  বিভিন্নস্থানে খোঁজ করে না পেয়ে ট্রাকের মালিক বাঘা উপজেলার চকনারায়ণপুর গ্রামের জীবনকৃষ্ণ সাহার ছেলে জগদীশ সাহা বাদি হয়ে শুক্রবার থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে বাঘা থানার পুলিশ ট্রাক উদ্ধার করে। এ বিষয়ে বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, অভিযোগের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে ট্রাক উদ্ধার করা হয়েছে।