চাটমোহরে তিন মাদকসেবীর কারাদন্ড

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১২ জুলাই, ২০২৬, ০৪:৫৭ পিএম
চাটমোহরে তিন মাদকসেবীর কারাদন্ড

চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন। কারাদন্ডপ্রাপ্তরা হলো উপজেলার হরিপুর ইউনিয়নের বোড়িয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে স্বাধীন হোসেন (২৬),হরিপুর চৌধুরীপাড়া গ্রামের আয়নুল হকের ছেলে সুজন হোসেন (২০) ও হরিপুর দিয়ারপাড়া গ্রামের আলতাব হোসেনের ছেলে আকাশ হোসেন (২০)। 

পুলিশ জানায়,শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় উপজেলার হরিপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে এই তিন যুবককে আটক করা হয়। তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতে তাদের অপরাধ প্রমাণিত হওয়ায় কারাদন্ড এবং জরিমানা করেন। দন্ডপ্রাপ্তদের রবিবার (১২ জুলাই) পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হেেয়ছে।  থানার অফিসার ইনচার্জ অলিউর রহমান জানান,পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশ বদ্ধপরিকর।