পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পরিবার পরিকল্পনা বিভাগের পিরোজপুর জেলার সহকারী পরিচালক সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা সমাজসেবা অফিসার মতিউর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, পরিবার পরিকল্পনা সহকারী প্রভাতী রানী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আলী হায়দার।
আলোচনা শেষে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। শ্রেষ্ঠ কর্মী হিসেবে পুরস্কার পান কাউখালী সদর ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী ফারজানা সুলতানা, কাউখালী সদর ক্লিনিকের পরিবার কল্যাণ পরিদর্শিকা ববিতা বড়াল এবং কাউখালী সদর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আলী হায়দার। এছাড়া শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে কাউখালী সদর ইউনিয়ন এবং শ্রেষ্ঠ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হিসেবে চিরাপাড়া-পারসাতুরিয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রকে সম্মাননা প্রদান করা হয়।