চিরিরবন্দরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সনদপত্র বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১১ জুলাই রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ ইছামতি হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সনদপত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারজানা রাব্বীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোয়াজ্জেম হোসেন সরকার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ রায়হান আলী, বিআরডিবি চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, বিএনপি নেতা সহকারি অধ্যাপক মেছবাহুল ইসলাম, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমূখ বক্তব্য রাখেন। সভায় শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে নশরতপুর ইউপি, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ কেন্দ্র হিসেবে নশরতপুর পরিবার কল্যাণ কেন্দ্র, উপ সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে মোঃ মাহবুবুর রহমান, শ্রেষ্ঠ পরিদর্শক হিসেবে আনিসুর রহমান, শ্রেষ্ঠ পরিদর্শিকা মনজু আরা বেগম, শ্রেষ্ঠ পরিবার কল্যান সহকারি হিসেবে কামিনী রায়কে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। সভায় সকল সরকারি কর্মকর্তা, সকল ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, বিএনপি নেতৃবৃন্দ, শিক্ষক, স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারিগণ উপস্থিত ছিলেন।