আটোয়ারীতে মোমেন্টাম কান্ট্রি অ্যান্ড গ্লোবাল লিডারশিপ (এমসিজিএল) বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। (২১ সেপ্টেম্বর) সোমবার দুপুরে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর হলরুমে আয়োজিত এই সভায় উপজেলা পর্যায়ে স্বাস্থ্য সেবার মান উন্নয়ন, স্থানীয় সম্পদের সঠিক ব্যবহার এবং টেকসই স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সম্পদ সংগ্রহ ও সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনার শুরুতেই আটোয়ারী উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি এজেডএম বজলুর রহমান জাহেদ। সভার শুরুতে অনুষ্ঠানের সভাপতি স্বাগত বক্তব্যে প্রদান করেন এবং আটোয়ারী হাসপাতালের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন। গঙগঊঘঞটগ প্রকল্পটি ইউএসএআইডি (টঝঅওউ) এর অর্থায়নে পরিচালিত একটি বৈশ্বিক অংশীদারিত্বমূলক স্বাস্থ্য কর্মসূচি, যা মা, নবজাতক ও শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং প্রজনন স্বাস্থ্য সেবার উন্নয়নে কাজ করছে।
এ সময় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাক আহম্মেদ, , উপজেলা প্রকৌশলী মোঃ ফায়সাল, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ তৌকির আহমেদ, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আঃ সামাদ আজাদ, বলরামপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ দেলোয়ার হোসেন, তোড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহ, রাধানগর ইউনিয়নের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান নরেশ চন্দ্র বর্মন, বিএনপি নেতা মোঃ আব্দল্লাহিল বাকি । এছারাও অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমন্বয়কারী মোঃ ওমর ফারুক, উপজেলা মহিলা বিষয়ক জেন্ডার প্রমোটার মোছাম্মদ সাজেদা শারমিন, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোঃ সায়মন আক্তার সুমন, উপজেলা ছাত্রদলের অন্যতম নেতা, রিপন, সাইদুর রহমান, এরশাদ আলী, আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ রাজিউর রহমান রাজু এবং স্থানীয় গণমাধ্যম কর্মীগণ প্রমুখ।