ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে সাংবাদিক পুত্রকে মারপিট ঘটনার মামলায় দুই আসামীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার চাচড়া গ্রামের মোক্তার আলী (৪০) ও হামিদুল ইসলাম (৩০)। সোমবার ভোরে পুলিশ ওই গ্রামের অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। দুপুরে আটককৃতদের ঝিনাইদহ আদালতে প্রেরন করা হয়েছে। উল্লেখ্য, গত ৮ জুলাই রাতে বিশ্বকাপ ফুটবলের খেলা নিয়ে দুই দলের সমর্থকদের বিরোধের জেরে সাংবাদিক পুত্র মামুন (২২) কে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। এ ঘটনায় ৬ জনের বিরুদ্ধে থানাতে একটি মামলা দায়ের হয়।মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার এস আই হাচান আলী জানান, সাংবাদিক পুত্রের উপর হামলার ঘটনায় অভিযুক্তদের আটক সোমবার ভোরে চাচড়া গ্রামে অভিযান চালায়। এ সময় মামলার আসামী মোক্তার আলী ও হামিদুল ইসলাম কে তাদের বাড়ী থেকে আটক করা হয়। বাকীদের আটকের চেষ্টা চলছে।
মামলার বাদী স্থানীয় সাংবাদিক জাকারিয়া হোসেন জানান, সন্ত্রাসীদের হামলায় আহত তার ছোট ছেলে মামুন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। খেলা বিরোধের অজুহাতে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। তিনি বাকী আসামীদের আটক পূর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান কালীগঞ্জ থানার অফিসাস ইনচার্জ জেল্লাল হোসেন জানান, সাংবাদিকপুত্রকে জখমের ঘটনায় প্রধান দুই আসামীকে আটক করা হয়েছে। তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।