আশাশুনি থানা পুলিশ জুয়ার আসরে অভিযান চালিয়ে চার জোয়াড়ীকে গ্রেফতার করেছেন। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড়দল বাজারে চায়ের দোকানে অভিযান চালিয়ে জুয়াড়ীদের গ্রেফতার করা হয়।
থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খানের নেতৃত্বে এসআই মোঃ আব্দুর রউফ সঙ্গীয় ফোর্সসহ বড়দল বাজার মোটর সাইকেল স্ট্যান্ডের পাশে আমিনুর গাজীর চায়ের দোকানে জুয়ার আসরে অভিযান পরিচালনা করেন। আসর থেকে বড়দল গ্রামের আঃ বারিক গাজীর ছেলে আমিনুর গাজী, মৃত মফিজ উদ্দীন গাজীর ছেলে মিজানুর রহমান, মৃত শের আলী মালীর ছেলে মহব্বত মালী ও বুড়িয়া গ্রামের মৃত জিয়াদ আলী সানার ছেলে মুকুল সানাকে গ্রেফতার করেন। এসময় বড়দল গ্রামের মৃত মোহর আলী ঢালীর ছেলে সুরত ঢালী, বুড়িয়া গ্রামের মৃত যতীন মন্ডলের ছেলে সরজিৎ মন্ডল ও বড়দল গাজীপাড়ার মৃত মোহাম্মদ গাজীর ছেলে সিরাজুল ইসলাম কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের নিকট থেকে ৫২ পিচ বিভিন্ন রঙের তাস, জুয়া খেলার নগদ ৬ হাজার ৮২০ টাকা জব্দ করা হয়। গ্রেফতাকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে ১৮৬৭ সনের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় (১৭)১৩/০৭ নং মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।